× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

প্রবা প্রতিবেদক, নরসিংদী

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৬:০৮ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১৬:৪৭ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নরসিংদীর বেলাবোতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত অছিম উদ্দিনের বয়স ৮২ বছর। অভিযুক্ত ছেলের নাম আফেজ ফেসানি।

রবিবার (৮ জানুয়ারি) রাত ১টায় দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বেলাবো থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন মৃত্যুর ঘটনাটি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

বৃদ্ধের স্ত্রী রহিমা বেগম বলেন, ‘ছেলে অনেকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে। তার চিকিৎসা চলমান রয়েছে। রাতে পোলাও খাওয়ার সময় স্বাদ হয়নি বলে আমাকে লাঠি দিয়ে আঘাত করে। পরে তার বাবা প্রতিবাদ করলে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। লাঠির আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

মৃতের মেয়ে তাপসী আক্তার বাদী হয়ে তার ভাই আফেজের নামে হত্যা মামলা করেছেন। 

পুলিশ পরিদর্শক ফরিদ উদ্দিন বলেন, ‘আসামিকে ওইদিন রাতেই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। মৃতের মেয়ে থানায় হত্যা মামলা করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা