× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পীরগঞ্জে নকল ১১’শ ২৬ বস্তা সার জব্দ

পীরগঞ্জ (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ২১:২১ পিএম

পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের কালসার ডাড়া বাজারে নকল সার, কীটনাশক ও গরুর ভুসি তৈরির অভিযোগে মোখলেছুর ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের কালসার ডাড়া বাজারে নকল সার, কীটনাশক ও গরুর ভুসি তৈরির অভিযোগে মোখলেছুর ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জেলার পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের কালসার ডাড়া বাজারে নকল সার, কীটনাশক ও গরুর ভুসি তৈরির অভিযোগে মোখলেছুর ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, নকল সাদৃশ্য সার, নকল বালাই ছত্রাক নাশক, রং ক্যামিক্যাল, ইটের রাবিশ, কাঠের গুড়া, খালি প্যাকেট, যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে। 

গোডাউনটিতে বিভিন্ন কোম্পানির অসংখ্য প্যাকেটের পাশাপাশি সার ও ভুসি তৈরির ১ হাজার ১শ ২৬ বস্তার বেশি উপকরণ পাওয়া গেছে। 

এছাড়া নকল এ কারখানার মালিক মাইদুল ইসলাম বাবু উপজেলার কালসারডারা সংলগ্ন জায়গায় একটি চাতালে বিভিন্ন ব্র্যান্ডের গো-খাদ্যে গমের ভুসির সঙ্গে ধানের ও কাঠের গুঁড়া মিশিয়ে ‘বসুন্ধরা’ ও ‘মণ্ডল’সহ নামীদামী বিভিন্ন  ব্র্যান্ডের নামে বেচছেন। 

এসব পণ্য নিরাপদে রাখতে তিনি উপজেলার  বিভিন্ন বাজারের কাছে গোডাউন ভাড়া নিয়েছেন বলে স্থানীয়রা জানান। 

গত শুক্রবার রাত ১০টার দিকে আব্দুল্লাহ্পুর বাজারের কাছে আলী নগর বাদুরপুরে মাইদুল ইসলাম বাবুর নকল সার তৈরির কারখানায় সাদুল্লাপুর উপজেলা প্রসাশন যৌথ অভিযান চালিয়ে নকল সারসহ সার তৈরির সরঞ্জামাদি উদ্ধারসহ সিলগালা করে। 

গতকাল শনিবার পীরগঞ্জ উপজেলা প্রশাসন মাইদুল ইসলাম বাবুর দোকান সংলগ্ন কারখানায় অভিযান পরিচালনা করে। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে অভিযুক্ত মাইদুল ইসলাম বাবু ও মোখলেছুর রহমান  কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

পীরগঞ্জের ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, নকল সাদৃশ্য  সার, নকল বালাই ছত্রাক নাশক, রং ক্যামিক্যাল, ইটের রাবিশ,কাঠের গুড়া, খালি প্যাকেট,  নামিদামি ব্র্যান্ডের খালি প্যাকেটসহ নানা উপকরণ পাওয়া গেছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা