× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারাদিনের কর্মসূচি শেষে নিজ গ্রামে রোগী দেখছেন মন্ত্রী জাহিদ হোসেন

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ২০:৪০ পিএম

নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে নিজ বাড়িতে শুক্র ও শনিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের পরও রোগীদের সময় দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে নিজ বাড়িতে শুক্র ও শনিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের পরও রোগীদের সময় দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত সময় পার করার পরও চিকিৎসক হিসেবে নিজের এলাকার মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছুটির দিনেও নিজ গ্রামের বাড়িতে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন তিনি। 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে নিজ বাড়িতে শুক্র ও শনিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের পরও রোগীদের সময় দেন মন্ত্রী। সরকারি দায়িত্ব ও রাজনৈতিক ব্যস্ততার পাশাপাশি চিকিৎসক হিসেবে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি অসুস্থ ও অসহায় ব্যক্তিদের খোঁজখবর নেন মন্ত্রী জাহিদ হোসেন। কর্মব্যস্ততার মধ্যেও নিজ এলাকার রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করেন তিনি। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দা সাহিন আলম বলেন, মন্ত্রী মহোদয় অনেক ব্যস্ততার মধ্যেও গ্রামের মানুষের খোঁজখবর নেন। অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানো তার মানবিকতার পরিচয়।

দিনাজপুর-৬ আসনের হাকিমপুর উপজেলার বাসিন্দা আনছার আলী বলেন, আমরা চাই, তিনি এভাবেই সাধারণ মানুষের পাশে থাকুন। এলাকার মানুষের সুখে-দুঃখে তাকে কাছে পাওয়া আমাদের জন্য আনন্দের।

এক রোগীর স্বজন বলেন, সারাদিনের ব্যস্ততা শেষে রোগীদের সময় দেওয়া সত্যিই প্রশংসনীয়। এতে রোগী ও তাদের স্বজনেরা সাহস ও ভরসা পান।

এ বিষয়ে মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি সরকার সাধারণ মানুষের সরকার। দেশের উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ সরকার অঙ্গীকারবদ্ধ। আমি একজন চিকিৎসক। সরকারি ও রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি নিজের এলাকার অসুস্থ মানুষের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি। জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখেই দায়িত্ব পালন করে যাচ্ছি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা