× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে বিএনপি নেতার ওপর হামলা, আটক তাঁতীদল নেতা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ২০:৩২ পিএম

ফেনী সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা কামাল উদ্দিনের ওপর হামলার অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা কামাল উদ্দিনের ওপর হামলার অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা কামাল উদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ফেনী পৌর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. মোকসেদকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। হামলায় কামাল উদ্দিনসহ তিনজন আহত হয়েছেন।

গত শুক্রবার রাত ১০টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী বাজারে এ ঘটনা ঘটে। আহত অন্য দুজন হলেন কামালের সমর্থক দিদার ও রানা। তাদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে ফেনী সদর উপজেলা বিএনপির উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থী বাছাইয়ের বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সদর উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন নিজেকে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এর জেরে শুক্রবার রাতে বিরলী বাজারে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। 

ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির বলেন, অনাকাঙ্ক্ষিত কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা