পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ২০:২৫ পিএম
পুঠিয়া থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার মাহিন্দ্রা এলাকায় ওই ঘটনা ঘটে। সেখানে আশরাফুল থাকতেন একটি ভাড়া বাসায়।
ওই ঘটনার পর আহত আশরাফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আশরাফুলের দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওই ঘটনা এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। বর্তমানে আহত আশরাফুলের অবস্থা ভালো রয়েছে।
পুলিশ জানায়, আশরাফুলের বাড়ি একই উপজেলার তারাপুর গ্রামে। সেখানে তার প্রথম স্ত্রীকে নিয়ে পিতার বাসায় থাকতেন পাশাপাশি ছোট দ্বিতীয় স্ত্রীকে নিয়ে উপজেলার মাহিন্দ্রা বাজারে একটি বাড়ি ভাড়া করে সেখানে থাকতেন। আশরাফুল উভয় স্ত্রীর কাছে যাওয়া-আসার কারণে, প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জন্য ওই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। দুই স্ত্রীর বিরোধের কারণে শনিবার রাতে ধারালো ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রাজশাহীর বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশরাফুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। আমরা ওই ঘটনায় ব্যবহৃত ব্লেড উদ্ধার করেছি। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।