× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটারদের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে দেশে টিকা যাবে না: মামুনুল হক

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৯:৫৮ পিএম

হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন মামুনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন মামুনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপি ৭০ ভাগ ভোটারের পিঠে ছুরি মেরে জাতির সামনে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি অভিযোগ করেন, গণভোটকে অস্বীকার করতে বিএনপি ৬ মিনিট সময়ও নেয়নি। যারা ভোটারদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেন, তারা এ দেশে টিকে থাকতে পারেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার দুপুরে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক। 

প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা হওয়ার চেষ্টা করলে তাকে ক্ষমতার মসনদে থাকতে দেওয়া হবে না বলে সমাবেশে উল্লেখ করেন বাংলাদেশ খেলাফতে মজলিশের এই নেতা। তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশে যে সাংবিধানিক ব্যবস্থা ও রাজনৈতিক কাঠামো বহাল রয়েছে, তা যদি এভাবে চলতে থাকে; তাহলে ক্ষমতায় যিনিই বসবেন, ৫ বছর পর তিনিই নতুন এক হাসিনায় পরিণত হবেন। আমরা চাই না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান নতুন করে শেখ হাসিনায় রূপ নেন।

সরকারকে উদ্দেশ্য করে মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদের পথ যদি বন্ধ না করেন, চাঁদাবাজি ও মাস্তানি যদি বন্ধ না করেন, আমাদের দেশের তেল, গ্যাস, বিদ্যুৎসহ সব গুরুত্বপূর্ণ খাত বিদেশি সংস্থার হাতে তুলে দিয়ে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেন এবং সব ষড়যন্ত্র বন্ধ না করা হয়— তাহলে আমাদের আন্দোলন থামবে না। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা