× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুদাম ভেঙে মালামাল লুটের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৯:৪০ পিএম

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের গুদাম ভেঙে ২০ লাখ টাকার নির্মাণসামগ্রী লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের গুদাম ভেঙে ২০ লাখ টাকার নির্মাণসামগ্রী লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের গুদাম ভেঙে ২০ লাখ টাকার নির্মাণসামগ্রী লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাগভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুদামটির জায়গা টিন দিয়ে ঘিরে দখলে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী হাফিজুর রহমান হাফিজ (৫০) ও অভিযুক্ত সহিদুল ইসলাম লিটন আপন ভাই। তাদের বাবা মৃত মোহাম্মদ রোস্তম আলী। পরিবারে পাঁচ ভাই ও চার বোন রয়েছেন।

হাফিজুর রহমানের অভিযোগ, ১৯৭৮ সালে তিনি সংশ্লিষ্ট জমি কিনে খারিজ-খাজনা পরিশোধের মাধ্যমে ভোগদখল করে আসছেন। তবে একই দাগ-খতিয়ানের জমি নিয়ে ছোট ভাই লিটনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে জমির মালিকানা দাবি করে বিরোধপূর্ণ জায়গার সড়ক সংলগ্ন অংশে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেন লিটন। পরে পরিবারের অন্য সদস্যদের চাপে পারিবারিক সিদ্ধান্তে দেয়ালটি সরিয়ে নেওয়া হয়। এরপর কয়েক দফায় পারিবারিক সালিশ-বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি বলে জানা গেছে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বড় ভাই হাফিজুর কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ছোট ভাই সহিদুল ইসলাম লিটন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকায় পেশিশক্তি দিয়ে লুট ও ভাঙচুর করে জায়গাটি দখলে নেন। 

স্থানীয় নজরুল ইসলাম বলেন, ‘আমি যতটুকু জানি, বিরোধপূর্ণ জমিটি হাফিজুরের বাবা তাকে দলিল করে দিয়েছিলেন। এ জমি নিয়েই দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে।’

স্থানীয় হাফেজ আলী ও আজিজুল ইসলাম বলেন, ‘আমরা আগে থেকেই দেখেছি, জমিটি হাফিজুর ভোগদখল করে আসছিলেন। শনিবার সকালে লোকজন নিয়ে এসে গুদাম ঘরটি ভেঙে দেওয়া হয়।’

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা