× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৯:৩৬ পিএম

ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানে ৫৬ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানে ৫৬ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানে ৫৬ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

জাতীয় নজরুল বর্ষ উপলক্ষে গত ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই আয়োজনে নৃত্য, নজরুল সংগীত, চিত্রাঙ্কন, রচনা, অভিনয়, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসার পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে পৃথক গ্রুপে প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোস্তফা কামাল জিন্না, অধ্যাপক ও গবেষক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, নওগাঁ যুবদলের যুগ্ম আহ্বায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, ধামইরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, আমজাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজি নজরুল ইসলাম সাহিত্য, সংগীত, সাংবাদিকতার মাধ্যমে বাংলা ভাষার সংস্কৃতিতে অসামান্য অবদান রাখেন। নজরুলের সৃষ্টিশীল জীবন ছিল ২৩ বছর। এই স্বল্প সময়ে তিনি গান, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নাটক, বাংলা সাহিত্যের নতুন মাত্রা দিয়েছেন। বাংলা সাহিত্যপ্রেমীদের কাছে বিদ্রোহী কবি হিসেবে খ্যাতি হলেও তার সৃষ্টিকর্মের বিস্তার অনেক বৃহৎ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৫৬ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা