× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তথ্যমন্ত্রীর উদ্যোগে পঞ্চম ধাপে চলছে ফ্রি চিকিৎসাসেবা

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৯:৩১ পিএম

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থর উদ্যোগে অসহায় ও দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থর উদ্যোগে অসহায় ও দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থর উদ্যোগে অসহায় ও দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কয়েক হাজার বিভিন্ন বয়সী শিশু ও নারী-পুরুষকে দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা। 

শনিবার সকাল ১০টা থেকে পঞ্চম ধাপে ভোলা পৌর এলাকার রোগীদের শান্ত নীড় ও ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এবং সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে দেওয়া হচ্ছে চিকিৎসাসেবা।

চিকিৎসাসেবা নিতে আসা রোগী মিনারা বেগম ও বিলকিছ বেগম জানান, এখানে বিভিন্ন রোগের বিনা পয়সায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে।

ভোলা জেলা ছাত্রসমাজের সদস্য সচিব মো. হোসেন জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থর এমন উদ্যোগকে সফল করতে ভোলার বিজেপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন। এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়নের সবগুলোতেই চলে এই ক্যাম্প। এ পর্যন্ত প্রায় ১০ হাজারের অধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা