× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৯:৩০ পিএম

বড়াইগ্রামে আওয়ামীপন্থী এক ব্যক্তিকে সারের ডিলার হিসেবে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বড়াইগ্রামে আওয়ামীপন্থী এক ব্যক্তিকে সারের ডিলার হিসেবে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রামে আওয়ামীপন্থী এক ব্যক্তিকে সারের ডিলার হিসেবে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় নিয়োগের নেপথ্যে অর্থ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবি জানান বিক্ষুব্ধরা।

শনিবার সকালে উপজেলার জোয়াড়ি আটঘরিয়া স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী শাসনামলে আটঘরিয়া গ্রামের যুবক আরিফ খাঁ ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় বিএনপির সমর্থক-কর্মীদের ওপর হামলা ও নির্যাতন করে। অথচ বিএনপির শাসনামলে ওই আরিফ খাঁকে জোয়াড়ি ইউনিয়নে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন) সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় এমপিকে ম্যানেজ করে টাকার বিনিময়ে অনিয়মের মাধ্যমে এ নিয়োগ নিয়েছেন অভিযোগ করেন বক্তারা। 

বক্তারা আরও বলেন, নিয়োগপ্রাপ্ত আরিফ খাঁর কোনো দোকান বা গুদাম নাই। সার অথবা বালাইনাশক বিক্রি, গুদাম বা স্টক ম্যানেজমেন্টের কোনো অভিজ্ঞতা নেই। ডিলারশিপ পাওয়ার জন্য যেসব শর্তাবলি, সেটাও সে পূরণ করতে পারেনি। অথচ অদৃশ্য আশীর্বাদে তাকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় বক্তারা আরিফ খাঁর নিয়োগ বাতিলের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন জোয়াড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাজাহান আলী, সাবেক সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ লালু, প্রভাষক মোর্তজা আলী বাবলু, সার ব্যবসায়ী ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম জসিম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক, ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক রনি ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সদস্য মোহাম্মদ আলী, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা