× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় চারজনকে ‘মারধরের পর’ পুলিশে সোপর্দ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৮:২৬ পিএম

আমতলী থানা। ফাইল ছবি

আমতলী থানা। ফাইল ছবি

বরগুনার আমতলী উপজেলার ইউনুস আলী খাঁন ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় চার শিক্ষার্থীকে তুলে নিয়ে ‘মারধরের পর’ পুলিশে সোপর্দ করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দীন ফকির ও তার অনুসারীরা।

শুক্রবার রাতে ওই শিক্ষার্থীদের আমতলী থানায় সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইউনুস আলী খাঁন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালাল উদ্দীন ফকির। তার বক্তব্য শেষ হওয়ার পরপরই কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হন ওই বিএনপি নেতা।

এরই জেরে শুক্রবার দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. সাইফুল কাজী ও নবীন শিক্ষার্থী সুজাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জুমার নামাজ শেষে চুনাখালী মসজিদের সামনে থেকে মো. আসিফ ও মো. তামিম নামের আরও দুই শিক্ষার্থীকে তুলে নেন বিএনপির নেতা-কর্মীরা।

শিক্ষার্থীদের পরিবারের অভিযোগ, তুলে নেওয়ার পর দিনভর আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে আটকে রেখে জালাল উদ্দীন ফকিরের উপস্থিতিতে তাদের ওপর নির্যাতন চালানো হয়। এরপর রাত ৯টার দিকে তাদের আমতলী থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে ইউনুস আলী খাঁন কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া জানান, বিএনপি নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট মাহবুব ও জালাল ফকিরের ছেলে ফাহাদ ফকিরের নেতৃত্বে দুই ছাত্রকে তুলে নিয়ে যাওয়া হয়।

তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দীন ফকির বলেন, “দলীয় নেতা-কর্মীরা তাদের এনে ঘটনার সঙ্গে জড়িত থাকা ও কাদের ইন্ধনে এটি করা হয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, চারজনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিশেষ পাওয়ার এ্যাক্টে মামলা করা হয়েছে। শনিবার তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা