× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যামিলি কার্ডের নিয়োগ: ভাইভা না দিয়েও চূড়ান্ত বিএনপি নেতার স্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৮:১৫ পিএম

ফ্যামিলি কার্ড। ছবি: বাসস

ফ্যামিলি কার্ড। ছবি: বাসস

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে না পারা এক প্রার্থীর নাম চূড়ান্ত তালিকায় থাকায় নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ওই প্রার্থী আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জেনেটের স্ত্রী সোনিয়া খাতুন।

জানা গেছে, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল ৪০ বছর। তবে চূড়ান্ত তালিকায় নাম থাকা সোনিয়া খাতুনের জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তার জন্ম ১৯৮৪ সালে। সে হিসাবে ২০২৬ সালে তার বয়স ৪১ থেকে ৪২ বছরের মধ্যে হওয়ার কথা। ফলে নির্ধারিত বয়সসীমা অতিক্রমের বিষয়টি সামনে এসেছে।

সোনিয়া খাতুনের রোল নম্বর ৪৬৭। তিনি নিজেই জানিয়েছেন, বয়স বেশি হওয়ায় তাকে ভাইভায় অংশ নিতে দেওয়া হয়নি।

সোনিয়া খাতুন বলেন, “আমার বয়স বেশি হওয়ায় ভাইভার দিন আমার মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি”।


সংশ্লিষ্ট পরীক্ষকও জানিয়েছেন, বয়স ৪০ বছরের বেশি হওয়ায় তার ভাইভা নেওয়া সম্ভব নয়। এ কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

তবে ভাইভায় অংশ নিতে না পারার পরও কীভাবে সোনিয়া খাতুনের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা যাচাই, প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ এবং চূড়ান্ত তালিকা তৈরির প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল, তা নিয়েও আলোচনা চলছে।

এ বিষয়ে লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কর্তৃপক্ষ জানে। বিষয়টি কর্তৃপক্ষকে জানাব”।

এদিকে, সোনিয়া খাতুনের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির কারণ, তার বয়স ও আবেদনসংক্রান্ত তথ্য যাচাইয়ের পদ্ধতি এবং ভাইভায় অংশ নিতে না পারার বিষয়টি নিয়োগ কর্তৃপক্ষ কীভাবে বিবেচনা করেছে- এসব বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা