× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১০:২৭ এএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৬ ১০:২৭ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জেলা পুলিশের পরিদর্শক শাহ আলম (৪৩) গুরুতর আহত হওয়ার পর রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সদস্যদের।

খুলনা জেলা পুলিশ শুক্রবার এ বিষয়ে নির্দেশনা জারি করে।

জারি করা পত্রে বলা হয়, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় ডিউটিরত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিট ইনচার্জদের বলা হয়েছে।

জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, অপরাধীদের ঘাঁটি চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে। পুলিশের মনোবল ভাঙতে পরিদর্শক শাহ আলমের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

রূপসা নদীর ওপারে অভিযান শেষে রিকশায় করে ফেরার পথে ছিনতাইকারীরা তার পথরোধ করে। মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় তার দুটি মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।

আহত শাহ আলমকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা