× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালগ্রহের ভোরের ছবি তুলে পাঠাল কিউরিওসিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১০:০১ এএম

মঙ্গলগ্রহে এক ভোরে মাউন্ট শার্পের চূড়াগুলোর চমৎকার আকার ফুটে উঠেছে। এই ইয়ারদাং স্তরটি কীভাবে তৈরি হয়েছিল, সে সম্পর্কে আরও জানতে উদ্‌গ্রীব বিজ্ঞানীরা। ছবি: নাসা

মঙ্গলগ্রহে এক ভোরে মাউন্ট শার্পের চূড়াগুলোর চমৎকার আকার ফুটে উঠেছে। এই ইয়ারদাং স্তরটি কীভাবে তৈরি হয়েছিল, সে সম্পর্কে আরও জানতে উদ্‌গ্রীব বিজ্ঞানীরা। ছবি: নাসা

লালড়গ্রহের এক বিস্ময়কর ভোরের দৃশ্য তুলে পৃথিবীতে পাঠিয়েছে নাসার মঙ্গলযান কিউরিওসিটি। মঙ্গলগ্রহের একটি পাহাড় বেয়ে ওঠার সময় ওই পাহাড়ের চূড়ায় ভোরের আভার অনন্য মুহূর্ত ধারণ করেছে রোভারটি। মার্কিন জাতীয় গবেষণা সংস্থা নাসা সম্প্রতি প্যানোরামা ছবিটি প্রকাশ করেছে।

নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরির ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে, ১১ আগস্ট কিউরিওসিটির মাস্টক্যাম এই দৃশ্যটি ধারণ করে। পৃথিবীতে পাঠানোর পর ছয়টি আলাদা ছবি যুক্ত করে প্যানোরামাটি তৈরি করা হয়েছে। এতে মঙ্গলের ভোরের আসল নীলাভ আভা ও দিগন্তে ‘ইয়ারদাং’ নামে পরিচিত চূড়াগুলোর ওপর উজ্জ্বল আলোর চমৎকার প্রতিফলনের অবিকৃত দৃশ্যটি দারুণভাবে ফুটে উঠেছে।

ইয়ারদাং স্তরটি মাউন্ট শার্পের উত্তর-পশ্চিম দিকজুড়ে প্রায় ১৬ কিলোমিটার বিস্তৃত। পাঁচ কিলোমিটার উঁচু মাউন্ট শার্প পর্বতে ২০১৪ সালে আরোহণ শুরু করে কিউরিওসিটি। সম্প্রতি এটি এক কিলোমিটার উচ্চতায় পৌঁছার মাইলফলক অর্জন করেছে, যা মঙ্গলের বুকে কোনো রোভারের সর্বোচ্চ আরোহণের রেকর্ড।

মাউন্ট শার্পের প্রতিটি স্তরে মঙ্গলগ্রহের ইতিহাস লুকিয়ে আছে। কোটি কোটি বছর আগে এখানে থাকা হ্রদ ও জলের প্রবাহ শুকিয়ে গিয়ে নোনা খনিজ পদার্থ জমা হয়। পরবর্তীতে বায়ুপ্রবাহের কারণে ইয়ারদাংগুলোর সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির কিউরিওসিটি অভিযানের বিজ্ঞানী অশ্বিন ভাসাভাদা বলেছেন, এই ইয়ারদাং স্তরটি চারপাশের পরিবেশ থেকে কিছুটা বেমানান। এর রঙ ভিন্ন এবং কোণগুলোও অদ্ভুত। ঠিক কীভাবে এই স্তরটি তৈরি হয়েছে তা নিশ্চিত না হলেও, প্রাচীন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছাই থেকে এটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কিউরিওসিটি ২০২৭ সালের কোনো একসময়ে ইয়ারদাংয়ের কাছাকাছি পৌঁছবে বালে আশা করছেন বিজ্ঞানীরা। তখন রোভারটি তার রোবোটিক হাত ব্যবহার করে এই রহস্যময় পাহাড়গুলোর গঠন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা