× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়পুরা ম্যারাথন, পিচঢালা গ্রামীণ সড়ক হাজারো ক্রীড়াবিধ

রায়পুরা (নরসিংদী) প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২২:২৩ পিএম

রায়পুরা উপজেলা চত্বরে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সংক্রান্ত স্হায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রায়পুরা উপজেলা চত্বরে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সংক্রান্ত স্হায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদীর রায়পুরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রায়পুরা ম্যারাথন-২০২৬। ‘রান ফর বাংলাদেশ, রান ফর সেফটি’ স্লোগানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পিচঢালা গ্রামীণ সড়কে দৌড়ে অংশ নেন দেশি-বিদেশি প্রায় এক হাজার বিভিন্ন বয়সের নারী-পুরুষ। 

শুক্রবার ভোর ৪টায় উপজেলা চত্বরেএই ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্যও প্রতিরক্ষা মন্ত্রনালয় সংক্রান্ত স্হায়ী কমিটির সভাপতি  ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। পরে ভোর ৫টায় উপজেলা চত্বর থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়ে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক ধরে হাসনাবাদ ১০ নম্বর সেতু পর্যন্ত গিয়ে আবার উপজেলা চত্বরে ফিরে আসেন দৌড়বিধরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যারাথনের স্পনসর ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, স্হানীয়  সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সংক্রান্ত স্হায়ী কমিটির সভাপতি  ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান, রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুজ শিকদার এবং রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্হানীয় নেতৃবৃন্দ।

রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে চারটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথনে ২৭০ জন, ২৫ কিলোমিটার হাফ ম্যারাথনে ২০০, ১০ কিলোমিটার দৌড়ে ৪০০ এবং শিশুদের এক কিলোমিটার দৌড়ে ১৩০ জন অংশ নেন। প্রায় ২০০ স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ, আনসার ও গ্রামপুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। 

দৌড়বিধ ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান মো. কবির উদ্দিন বলেন, সত্তরোর্ধ্ব বয়সেও ৪২ কিলোমিটার দৌড়ে অংশ নিতে পেরে আমি আনন্দিত। তিনটি ম্যারাথনে অংশ নিয়েছি। 

রায়পুরা রানার্স কমিউনিটির অ্যাডমিন ও আয়োজক কমিটির সমন্বয়ক সবুজ শিকদার বলেন, তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এ ম্যারাথনের আয়োজন। 

আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। 

ম্যারাথনের স্পনসর ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নরসিংদী-৫ (রায়পুরার) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল জানান, দেশের বিভিন্ন স্থানের প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নেওয়ায় আনন্দিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা