× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার কারখানায় লে-অফ, বাড়ল অনিশ্চয়তা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৯:৫৮ পিএম

দীর্ঘদিন ধরে কারখানায় কাজ বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় কেয়া গ্রুপের শ্রমিক-কর্মচারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘদিন ধরে কারখানায় কাজ বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় কেয়া গ্রুপের শ্রমিক-কর্মচারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘদিন ধরে কারখানায় কাজ বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় কেয়া গ্রুপের শ্রমিক-কর্মচারীরা। এর মধ্যে গত মাসে প্রায় ৬০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে।

নতুন করে লে-অফের সময়সীমা বাড়ানোয় চাকরি ও বকেয়া পাওনা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা।

ব্যাংকিং জটিলতা ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নতার কারণ দেখিয়ে গ্রুপটির চার প্রতিষ্ঠানে গত ৬ জুন থেকে লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। সর্বশেষ নোটিসে ৯ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত লে-অফের মেয়াদ বাড়ানো হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নোটিসে উল্লেখ করা হয়।

কেয়া কসমেটিকস লিমিটেডের নিট কম্পোজিট ডিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত নোটিসে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী কারখানাটিতে ৬ জুন থেকে ৮ অক্টোবর পর্যন্ত লে-অফ কার্যকর ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আদেশটি কার্যকর থাকবে। লে-অফ চলাকালে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের আইন অনুযায়ী প্রাপ্য সুবিধা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

তবে নোটিস অনুযায়ী, হেড অফিসের কয়েকটি বিভাগ, মেডিকেল, নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, ইটিপি, ওয়ার্কশপসহ নির্দিষ্ট কিছু শাখার কার্যক্রম স্বাভাবিক কর্মদিবসের মতো চালু থাকবে। স্পিনিং বিভাগের মেশিন স্থাপনের সঙ্গে যুক্ত মেকানিক্যাল কর্মীরাও এ তালিকায় রয়েছেন।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে জানাবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা