× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় যৌতুকের বলি গৃহবধূ

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৯:৫৬ পিএম

চকরিয়া থানা। ছবি: সংগৃহীত

চকরিয়া থানা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগে মরিয়ম বেগম (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত ৮ অক্টোবর রাত ২টা ৯ মিনিটে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার।

নিহত মরিয়ম বেগম চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সরওয়ার আলম ও ফোরকান আরা বেগমের মেয়ে। চার বছর আগে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভাইয়ারপাড়ার গোলাম রসুলের ছেলে ফরহাদ হোসেনের (৩০) সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়।

 নিহতের পরিবারের দাবি, বিয়েতে প্রায় ৬ লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছিল।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে মরিয়মের কাছে যৌতুক দাবি করা হতো। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী ও তার পরিবারের সদস্যরা তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মাকে ফোন করে মেয়েকে নিয়ে যেতে বলা হয়।

পরদিন ৫ অক্টোবর মরিয়মের মা সেখানে গিয়ে মেয়েকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শওকত বলেন, মরিয়মের পারিবারিক বিরোধ নিয়ে তিনি একাধিকবার সালিশ করেছেন। গত ৪ অক্টোবরের ঘটনার বিষয়েও তিনি অবগত রয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গৃহবধূর মৃত্যুর বিষয়টি তিনি অবগত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে কাকারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা শোয়াইবুল ইসলাম এমএ বলেন, মরিয়ম স্থানীয় টমটমচালক সরওয়ার আলমের একমাত্র মেয়ে। তার জানা মতে, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে মরিয়মের কাছে যৌতুক দাবি করা হতো। গত ৪ অক্টোবর ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন। মরিয়মের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলেও দাবি করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা