× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজাদপুর প্রেস ক্লাবে লাইব্রেরি উদ্বোধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবদেক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৯:১১ পিএম

শাহজাদপুর প্রেস ক্লাবের লাইব্রেরি ও অবকাঠামোগত সংস্কারকাজের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শাহজাদপুর প্রেস ক্লাবের লাইব্রেরি ও অবকাঠামোগত সংস্কারকাজের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সমৃদ্ধ সাংবাদিকতা, জ্ঞানচর্চা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রত্যয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাবের লাইব্রেরি ও অবকাঠামোগত সংস্কারকাজের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শুক্রবার বেলা ৩টায় শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে লাইব্রেরি ও সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রেস ক্লাবের লাইব্রেরি প্রতিষ্ঠা ও অবকাঠামোগত সংস্কারের উদ্যোগকে স্থানীয় সাংবাদিকদের জ্ঞানচর্চা, পেশাগত উৎকর্ষ সাধন এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংবাদকর্মীরা।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিত, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেনসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাবের লাইব্রেরি ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে শাহজাদপুরের সাংবাদিকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বিকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল ও সমৃদ্ধ সাংবাদিকতা চর্চার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা