× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাণ্ডারিয়ায় ছেলের পর মাকেও কুপিয়ে জখম

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৭:১২ পিএম

ভাণ্ডারিয়া থানা। ছবি: সংগৃহীত

ভাণ্ডারিয়া থানা। ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চাঁদা দাবি ও পূর্বশত্রুতার জেরে ১০ মামলার আসামি শহিদুল ইসলাম সুমন হাওলাদারকে কুপিয়ে জখম করার এক দিনের মাথায় এবার তার মা খাদিজা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাটিভাঙ্গা এলাকায় নিজ বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত খাদিজা মাটিভাঙ্গা এলাকার আলী আকবর হাওলাদারের স্ত্রী এবং ডাকাতি, হত্যাসহ ১০টি মামলার আসামি সুমনের মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মাটিভাঙ্গা এলাকায় আবু সালেহ নামের এক ব্যক্তি খুন হন। ওই হত্যা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও শত্রুতা চলে আসছিল। গত বৃহস্পতিবার ড্রেজার থেকে চাঁদা দাবিকে কেন্দ্র করে ড্রেজারের মালিক সোহেল ও তার কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে সুমন গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সুমনকে আহত অবস্থায় গ্রেপ্তার করে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর গতকাল সকালে খাদিজা বেগম নিজ বাড়িতে একা থাকায় প্রতিপক্ষ নিহত আবু সালেহের ছোট দুই ভাই অলি হাওলাদার ও রুবেল হাওলাদার ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ‍উঠেছে। তারা খাদিজা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যান। পরে স্বজন ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, আগের একটি হত্যা মামলা নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা