× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৭:১০ পিএম

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাজবাড়ী একাডেমির আয়োজনে বাংলা উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাজবাড়ী একাডেমির আয়োজনে বাংলা উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলা ভাষার শুদ্ধ চর্চা, যথাযথ ব্যবহার এবং শিশু-কিশোরদের মনে ভাষার প্রতি অনুরাগ ও মনোযোগ সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলা উৎসব’।

শুক্রবার সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাজবাড়ী একাডেমির আয়োজনে আনুষ্ঠানিকভাবে বাংলা উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 

এ সময় প্রধান অতিথি বলেন, ‘আমাদের চারপাশে মৌলবাদের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। মৌলবাদের আস্ফালন মোকাবিলায় সাংস্কৃতিক মাধ্যমকে কাজে লাগাতে হবে।’

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘সংস্কৃতির প্রতিটা অঙ্গকে কাজে লাগাতে হবে। সংস্কৃতির ব্যাপকতা অনেক বড়। এর প্রতিটি ক্ষেত্রকে কাজে লাগাতে হবে। সংস্কৃতির ব্যাপকতা ও নিজস্বতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন।’

এ সময় রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস এ এম মোমিনুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিম সফি, ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. ইকবাল হোসেন বক্তৃতা করেন। 

এর আগে সকালে রাজবাড়ী একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী বাংলা উৎসব উপলক্ষে বের করা হয় একটি শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা