কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৭:০২ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৬ ১৭:০৩ পিএম
কুমিল্লা জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে আরও ২৫২ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লায় আরও ২৫২ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালায়।
জেলা পুলিশ সূত্র জানায়, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর ও তরুণ বখাটেদের উৎপাত রয়েছে, এমন সব এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, অভিযানে ২৫২ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। আটকদের অপরাধ যাচাই করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, কিশোর গ্যাং দমনে জেলা পুলিশ ১৫ দিনে ছয় দফা অভিযান চালিয়ে ২ হাজার ২৯৩ জনকে আটক করেছে।