ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৬:৫৭ পিএম
আলী আমজদ তালুকদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একমাত্র স্বতন্ত্র উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বংশীকুন্ডা কলেজের প্রতিষ্ঠাতা ও সমাজসেবী আলী আমজদ তালুকদার (৭৬) মারা গেছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মরহুম আলী আমজদ তালুকদার দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিবেদক, কলামিস্ট ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান রাসেল আহমদের বাবা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং বিশিষ্ট ব্যক্তিরা পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।