× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উল্লাপাড়ায় মানহীন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রিতে জরিমানা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২২:৪৩ পিএম

উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নকল ও লেবেল বিহীন শিশু খাদ্য বিক্রির দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নকল ও লেবেল বিহীন শিশু খাদ্য বিক্রির দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নকল ও লেবেল বিহীন শিশু খাদ্য বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম। 

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেল বিহীন মাঠা, ঘোল, ঘি ও দই উৎপাদনের দায়ে সলপ কাশেম ঘোল মাঠা দই ও মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লাখ টাকা, সলপের ঘোল ও দই ঘরের মালিক আব্দুল খালেক খানকে ৫০ হাজার টাকা, সলপ ঘোল অ্যান্ড সাদেক খান দই ঘরের মালিককে ৫০ হাজার টাকা এবং সলপ মাঠা ঘোল দই ঘরের মালিক আব্দুর রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নকল ও লেবেল বিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স শফিকুল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মেসার্স শরিফ স্টোরের মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে লেবেল বিহীন মাঠা, ঘোল, ঘি ও দই উৎপাদন এবং নকল, লেবেল বিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। একইসাথে উল্লাপাড়া বাজারে গ্যাস সিলিন্ডার সরবরাহকারী ও খুচরা দোকানগুলোও তদারকি করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা