× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদী ভাঙনরোধ প্রকল্পে অনিয়মের অভিযোগ

মদন (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২২:৪১ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬ ২২:৪৪ পিএম

মদন উপজেলার বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষায় মগরা নদীর ভাঙনরোধ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মদন উপজেলার বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষায় মগরা নদীর ভাঙনরোধ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার মদন উপজেলার বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষায় মগরা নদীর ভাঙনরোধ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর হোসাইন কবির নামে এক ব্যক্তি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে ঠিকাদার ও তদারকি কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়, ১৯ লাখ ৮২ হাজার টাকার জরুরি প্রকল্পে প্রাক্কলন অনুযায়ী ১২ মিটার লম্বা ১৩টি শক্ত কাঠের বল্লা, ৩৯টি বাঁশের পাইলিং ও ৪ হাজারের বেশি জিও-ব্যাগে শুকনো বালু দেওয়ার কথা। কিন্তু ঠিকাদার ভেজা বালু, মেহগনি গাছের ডাল ব্যবহার করেছেন।

স্থানীয়রা জানান, অনিয়মের কারণে তারা একবার কাজ বন্ধও করে দিয়েছিলেন। অভিযোগকারী হোসাইন কবির বলেন, এখানে সাগর চুরি হয়েছে। উপ-সহকারী প্রকৌশলী ঠিকাদারকে অনৈতিক সহযোগিতা করেছেন।

তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারের প্রতিনিধি উজ্জ্বল তালুকদার ও উপ-সহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান বলেন, জিও-ব্যাগে ভেজা বালু দেওয়া হয়েছে। 

এবিষয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা