× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপূজায় কিশোর গ্যাং-মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২২:০৭ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন করেন। এ সময় মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ সুপার।

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিমা নির্মাণস্থলে নজরদারি ও পুলিশের বিশেষ টহল বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাং ও মাদককে টার্গেট করে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।”

তিনি বলেন, “পূজামণ্ডপগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবে।”

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা