× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজ দোকানের সামনে থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৯:২৯ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬ ১৯:৩১ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে নিজ দোকানের সামনে থেকে মো. আজাদ (৪০) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে নিজ দোকানের সামনে থেকে মো. আজাদ (৪০) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে নিজ দোকানের সামনে থেকে মো. আজাদ (৪০) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ উঠেছে। স্থানীয় মনির নামে এক যুবকের নেতৃত্বে ৩-৪ জন যুবক তাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। ঘটনার দৃশ্য বাজারের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হাজিরহাট বাজারে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কমলনগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অপহৃত আজাদ উপজেলার চর ফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশরাফ আলী সওদাগর বাড়ির আবদুল হক মাস্টারের ছেলে। তিনি হাজিরহাট দক্ষিণ বাজারে দীর্ঘদিন ধরে কনফেকশনারির ব্যবসা করে আসছেন।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে দোকানের মালিকানা দাবি করা মনিরের নেতৃত্বে ৩-৪ জন যুবক একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাজারের দক্ষিণ মাথায় অবস্থান নেয়। পরে আজাদ বাড়ি থেকে এসে নিজ দোকানের সামনে পৌঁছালে তাকে জোর করে সিএনজিতে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

খবর পেয়ে আজাদের পরিবারের সদস্যরা দ্রুত থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক আজাদকে জোর করে সিএনজির ভেতরে শুইয়ে দ্রুতগতিতে এলাকা ত্যাগ করছে। সিএনজির পেছনে লেখা মোবাইল নম্বরের সূত্র ধরে গাড়ির মালিক গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়।

গিয়াস উদ্দিন বলেন, “চুঙ্গার গোড়া এলাকার সায়েদুল হকের ছেলে ফারুক নামে এক চালক গত দুই বছর ধরে আমার গাড়িটি ভাড়ায় চালাচ্ছেন। ঘটনার কথা জানার পর তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।”

আজাদের চাচা মো. আনোয়ার বলেন, “মনিরের নেতৃত্বে আমার ভাতিজাকে অপহরণ করা হয়েছে। তারা সকাল থেকেই বাজারের দক্ষিণ মাথায় অপেক্ষা করছিল। মনিরের সঙ্গে কোনো বিরোধ থাকলে তা দোকানের মালিকের সঙ্গে থাকতে পারে। আমার ভাতিজা তো একজন সাধারণ ভাড়াটিয়া ব্যবসায়ী। তাকে কেন অপহরণ করা হলো? আমরা দ্রুত তাকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধারের দাবি জানাচ্ছি।”

কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, “ব্যবসায়ী অপহরণের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পর সিএনজি মালিক, চালক ও অভিযুক্ত মনিরের বাড়িতে অভিযান চালানো হয়েছে। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা