× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন নষ্ট, বিপাকে নিম্নআয়ের মানুষ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৭:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন নষ্ট হয়ে গত ১৫ থেকে ২০ দিন ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। এতে বিশেষ করে নিম্নআয়ের রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন নষ্ট হয়ে গত ১৫ থেকে ২০ দিন ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। এতে বিশেষ করে নিম্নআয়ের রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন নষ্ট হয়ে গত ১৫ থেকে ২০ দিন ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। এতে বিশেষ করে নিম্নআয়ের রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে তাদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে অতিরিক্ত টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে।

হাসপাতালের রেডিওলজিস্টেরদের কাছ থেকে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি টেকনিক্যাল সমস্যার কারণে বর্তমানে অচল রয়েছে। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রয়োজনীয় এক্স-রে পরীক্ষা করানো সম্ভব হচ্ছে না।

প্রতিদিন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের এলাকা থেকে প্রায় ৩০০-৪০০ মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। সরকারি হাসপাতালে স্বল্পখরচে এক্স-রে করানোর সুযোগ থাকায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কাছে এ সেবাটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে মেশিনটি নষ্ট থাকায় রোগীদের বাইরে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে।

চিকিৎসা নিতে আসা এক রোগী অভিযোগ করে বলেন, হাসপাতালে চিকিৎসকের পরামর্শে এক্স-রে করানোর প্রয়োজন হলেও হাসপাতাল থেকে সেবা না পাওয়ায় তাদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। এতে একদিকে যেমন অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে সময় ও ভোগান্তিও বাড়ছে।

পৌরসভার বাসিন্দা জাবেদ মিয়া জানান, উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দীর্ঘদিন একটি গুরুত্বপূর্ণ যন্ত্র অচল থাকা দুঃখজনক। দ্রুত মেশিনটি মেরামত করে পুনরায় এক্স-রে সেবা চালুর দাবি জানান।

এ বিষয়ে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, এক্স-রে মেশিনের টেকনিক্যাল সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত মেরামতের মাধ্যমে সেবা চালুর চেষ্টা চলছে।

দরিদ্র রোগীদের দাবি, শুধু মেরামতের উদ্যোগ নয়, রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে এক্স-রে মেশিন সচল করে সরকারি এ সেবা পুনরায় চালু করা হোক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা