× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেছারাবাদে সংবাদ সম্মেলন করে থানায় অভিযোগ বিএনপি নেতার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৭:২১ পিএম

নেছারাবাদে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেছারাবাদে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেছারাবাদে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার। সংবাদ সম্মেলন শেষে তিনি এ বিষয়ে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

নেছারাবাদ উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে বৃহস্পতিবার সকালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন তালুকদার অভিযোগ করেন, মো. নিয়াজ মোর্শেদ দেলোয়ার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন। এর আগেও তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নাসির উদ্দিন তালুকদার বলেন, ৭ অক্টোবর একটি দৈনিক পত্রিকায় ‘মন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে শহীদ স্মৃতি কলেজে ছাত্রলীগ বাণিজ্য, সাবেক বহিষ্কৃত নেতার নিয়োগ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তার ছবি ব্যবহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদের বিষয়বস্তুর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ছবি ব্যবহার করে সংবাদটি প্রকাশ করা হয়েছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে দাবি করে সংশ্লিষ্ট সংবাদকর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, বিষয়টি পত্রিকাটির ভারপ্রাপ্ত প্রকাশক ও সম্পাদককে জানানো হলে তিনি প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সংবাদকর্মীকে পত্রিকা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টিও ওই পত্রিকায় প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

নাসির উদ্দিন তালুকদার জানান, তিনি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি পোল্ট্রি ফিড ও ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা