× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেমিট্যান্স যোদ্ধার স্বপ্ন ভেঙে চুরমার, কম্বোডিয়া থেকে লাশ হয়ে ফিরছে আসিফ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১২:৩৪ পিএম

রেমিট্যান্স যোদ্ধা আসিফ খান

রেমিট্যান্স যোদ্ধা আসিফ খান

কম্বোডিয়ায় দালালের ফাঁদে পড়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রামের আসিফ খান (২৮) বিদুৎস্পৃষ্টে মারা যাওয়া রেমিট্যান্স যোদ্ধার মরদেহ ফিরছে আজ।

 বৃহস্পতিবার (আজ) বেলা ১১টাই মালেশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কম্বোডিয়া থেকে তার মরদেহ শাহজালাল  আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন আসিফের বাবা আলী হোসেন মোল্লা। কম্বোডিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসাধীন অবস্থায় বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।

মৃত আসিফ খান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা গ্রামের লাইনপাড়ার আলী হোসেন মোল্লার ছেলে।

জানা যায়, সংসারের দৈন্যদশা ঘোচানো, মা-বাবার মুখে একটু হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ৭-৮ মাস আগে দেশ ছেড়েছিলেন আসিফ খান। সেই স্বপ্ন আজ হাজার মাইল দূরে প্রবাসে লাশ হয়ে ফিরছে। একমাত্র সন্তানকে হারিয়ে এখন বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা গ্রাম। শেষবারের মতো ছেলের নিথর মুখখানা এক নজর দেখার আকুল প্রতীক্ষায় প্রহর গুনছেন অসহায় বাবা-মা।

পরিবার জানায়, ২০২৬ সালের জানুয়ারিতে স্থানীয় দালাল জাকিরের সহায়তায় দেশটিতে যাওয়ার পর মাত্র কয়েক মাসের মাথায় ২৮ মার্চ তিনি বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান।

স্থানীয় দালাল খলিলের সহযোগী আদম ব্যবসায়ী জাকির হোসেনের মিষ্টি প্রতিশ্রুতিতে ভালো কাজের স্বপ্ন দেখে বিদেশযাত্রা করেন আসিফ। কথা ছিল মরক্কো পাঠানো হবে, শেষ পর্যন্ত তাকে পাঠানো হয় কম্বোডিয়ায়। যে কাজের আশ্বাস দেওয়া হয়েছিল, বাস্তবে তার ছিটেফোঁটাও মেলেনি।

প্রবাস জীবনের মাত্র দেড় মাসের মাথায় কর্মস্থলে ইলেকট্রনিক্সের কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসক তাকে বাঁচাতে পারেনি।

ছেলের মৃত্যুসংবাদ পৌঁছানোর পর থেকেই যেন থমকে গেছে গোটা পরিবার। বাবা আলী হোসেন মোল্লা আর মা আছিয়া বেগম দুজনেই সন্তানের শোকে পাথর হয়ে পথ চেয়ে বসে আছেন। ছেলের লাশ দেশে ফেরাতে ইতোমধ্যে ঢাকায় ছুটে গিয়ে যাবতীয় সরকারি কাগজপত্রের কাজও সেরে ফেলেছেন বাবা।

লাশ ফেরানোর আশ্বাস মিললেও দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, এখনও দেশের মাটি স্পর্শ করেনি আসিফের নিথর দেহ।

অশ্রুসিক্ত চোখে সন্তানহারা মা আছিয়া বেগমের আকুতি, ‘আমাদের ছেলে তো আর কোনোদিন বেঁচে ফিরবে না, আল্লাহ আমাদের সেই সুখ দেননি। শেষবারের মতো আমরা আমাদের

বাবাটার মুখটা একটু দেখে মরতে চাই। আমাদের একটাই মিনতি- আমার ছেলের লাশটা দেখে নাড়িপোতা বাড়িতে মাটি দিতে চাই

প্রতারণার বিবরণ দিয়ে আসিফের বাবা বলেন, “আমার ছেলেকে বলা হয়েছিল মরক্কোয় নিয়ে কৃষি কাজ দেবে, কিন্তু বিমানে ওঠার পর কম্বোডিয়ার ভিসা হাতে দেওয়া হয়।মরক্কোর কথা বলে আমার ছেলে পাচার করে দিয়েছে। কম্বোডিয়া যাওয়ার মাত্র এক মাসের মাথায় কারেন্টের শকে সে মারা যায়। সাড়ে ৮ লাখ টাকা খরচ করে ছেলেকে হারিয়ে এখন আমরা নিঃস্ব।”

তিনি বলেন, “আমার ছেলে কোনোদিন কারেন্টের কাজে অভ্যস্ত ছিল না। স্থানীয় দালালের ফাঁদে পড়ে আমরা ভাবছিলাম মুসলিম দেশে যাচ্ছে, কিন্তু তারা আমাদের সব শেষ করে দিল।কান্নাজড়িত কণ্ঠে তিনি আরোও বলেন, স্বপ্ন ছিল বিদেশ গিয়ে খেটে উপার্জন করে দেশে থাকা পরিবারে আনবেন স্বচ্ছলতা। কিন্তু সেই স্বপ্ন হয়ে রইল অধরা, তবে আমার ছেলে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা দেশে ফিরছে আজ কিন্তু  নিথর দেহে কফিনবন্দি হয়ে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা