× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জের স্টিল মিলে আগুন, দগ্ধ ৪ শ্রমিক

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ০৮:৩০ এএম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিল কারখানায় লোহা গলানোর বাট্টি (ফার্নেস) বিস্ফোরণে ৪ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

রূপগঞ্জের বরপা-আড়িয়াবো এলাকায় অবস্থিত প্রিমিয়ার রি-রোলিং মিল কারখানায় বুধবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


দগ্ধরা হলেন সজীব সরকার (৩২), মো. রুবেল আহমেদ (২৮), মো. নাজমুল (৩৩) ও মো. আবির হোসেন (১৯)। তাদের সবার শরীরে ফ্লেম বার্ন রয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার।

তিনি বলেন, “নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি স্টিল কারখানায় আগুনের ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে সজীব সরকার ৭০ শতাংশ, রুবেল আহমেদ ২৫ শতাংশ, নাজমুল ২০ শতাংশ এবং আবির হোসেন ১০ শতাংশ দগ্ধ হয়েছেন”।

তাদের চারজনেরই অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা