× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবির মুখে চুয়েটে সেপ্টেম্বরের বেতন পরিশোধ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২১:৪৯ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬ ২১:৪৯ পিএম

বেতন-ভাতা পরিশোধের দাবিতে বুধবার সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বেতন-ভাতা পরিশোধের দাবিতে বুধবার সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নতুন উপাচার্যের নির্দেশে বেতন-ভাতা আটকে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বেতন-ভাতা পরিশোধের দাবিতে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন তারা। পরে তাদের প্রতিবাদের মুখে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে জটিলতার সমাধান হয়।

বিষয়টি নিশ্চিত করে চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক সামিউন বাসির বলেন, দাবির মুখে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ শুরু করা হয়েছে। সোনালী ব্যাংক চুয়েট শাখার ব্যবস্থাপক জয়ন্ত ভৌমিক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছিল। কিছুক্ষণ পর তাদের নির্দেশে সমস্যাটির সমাধান হয়েছে।

চুয়েট কর্মচারী সমিতির সভাপতি জামাল উদ্দিন বলেন, ‘চুয়েটের চিরাচরিত নিয়ম অনুসারে কম্পট্রোলার ও সহকারী কম্পট্রোলারের স্বাক্ষরেই বেতন-ভাতা দেওয়া হতো। কিন্তু এবার নতুন উপাচার্য বেতন আটকে দিয়েছিলেন। এর প্রতিবাদে আমরা ব্যাংক ঘেরাও করে অবস্থান নিই। আমাদের দাবির মুখে চিরাচরিত নিয়ম অনুসারেই বেতন দেওয়া হয়েছে।’

এর আগে গত ২৯ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের চুয়েট শাখার ব্যবস্থাপক জয়ন্ত ভৌমিককে ই-মেইল করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন বন্ধ রাখার নির্দেশ দেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

এদিকে বেতন-ভাতা আটকে রাখার প্রতিবাদ এবং সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। উপাচার্য পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের ১৬তম দিনে এ কর্মসূচি পালন করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা