× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে প্রণোদনায়ও কাঙ্ক্ষিত ধান উৎপাদন হয়নি

তানভীর আহমেদ, গাজীপুর সিটি

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২১:১৮ পিএম

গাজীপুর মহানগরীর ভাওরাইদ দক্ষিণপাড়া এলাকার কৃষক মাসুদ রানার ধান ক্ষেত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর মহানগরীর ভাওরাইদ দক্ষিণপাড়া এলাকার কৃষক মাসুদ রানার ধান ক্ষেত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে জমি ফাঁকা ফেলে না রেখে আউশ ধানের চাষ করে থাকেন কৃষকরা। আউশ ধানের বীজ বপনের ১০০ দিনের মধ্যে ধান ঘরে তোলা সম্ভব। একারণে কৃষকদের উৎসাহিত বা সহযোগিতা করতে কৃষি বিভাগও সহযোগিতা করে।

জানা যায়, দেশে আউশ ধান মূলত গ্রীষ্ম ও বর্ষাকালে খরিফ-১ মৌসুমে (মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত) চাষ ও উৎপাদিত হয়। পাশাপাশি আউশ ধান বৃষ্টির পানির ওপর নির্ভর করে জন্মায়, যা কৃষকদের অতিরিক্ত খরচ কমায়। ফলে অল্প খরচে কৃষকরা বোরো ধানের সমপরিমাণ আউশ ধান উৎপাদন করে বাড়তি আয়ের সুযোগ পায়।

গাজীপুর সদর কৃষি অফিসের তথ্যমতে গাজীপুরে সিটি কর্পোরেশন এলাকায় মোট পনেরো হাজার একশত পচাত্তর হেক্টর কৃষি জমি রয়েছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে মোট চার হাজার চারশত চল্লিশজন কৃষকের মাঝে প্রণোদনা প্রদান করা হয়েছে। 

এসব প্রণোদনা জনপ্রতি ধান বীজ পাঁচ কেজি, ডিএপি সার দশ কেজি ও এমওপি সার দশ কেজি করে মোট বিশ কেজি সার ও পাঁচ কেজি ধান বীজ প্রদান করা হয়েছে। এর মধ্যে আমন ধানের জন্য দুই হাজার চারশত জন কৃষককে আটচল্লিশ হাজার কেজি ( ৪৮ টন ) সার ও বারোশত কেজি( ১২ টন )ধান বীজ প্রদান করা হয়েছে। এবং বোরো ধানের জন্য এক হাজার চারশত চল্লিশ জন কৃষকের মাঝে আটাশ হাজার আটশত কেজি( ২৮ টন ৮০০ কেজি )সার ও সাত হাজার দুইশত কেজি ( ৭ টন ২০০ কেজি ) ধান বীজ প্রদান করা হয়েছে।

আর আউশ ধানের জন্য ছয়শত জন কৃষকের মাঝে মাত্র বারোশত কেজি ( ১ টন, ২০০কেজি ) সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বিপরীতে বোরো ধানের ফলন হয়েছে ( ৮৮৮১২ ) আটাশি হাজার আটশত বারো মেট্রিক টন। আমন ধানের ফলন হয়েছে ( ৪৪০৪৩ ) চৌচল্লিশ হাজার তেতাল্লিশ মেট্রিক টন। আর আউশ ধানের উৎপাদন হয়েছে মাত্র চার হাজার একশত সাতষট্টি মেট্রিক টন।

সরকারি অফিসের এসব তথ্য পর্যালোচনা করে দেখা যায, আউশ ধানে সরকার প্রণোদনা দিলেও উৎপাদন হয়নি কাঙ্ক্ষিত মাত্রায়। আবার গাজীপুর মহানগরের কয়েক কৃষক জানান, প্রকৃত কৃষকরা কোনো প্রণোদনা পায়না। 

অর্থাৎ যারা কখনই চাষাবাদ করেন না, এমন লোকদের আউশ ধানের প্রণোদনা দেওয়া হয়ে থাকে। এমনই একজন গাজীপুর মহানগরের ২৩ নং ওয়ার্ডের ভাওরাইদ গ্রামের আলম হোসেন। তিনি জানান, তিনি সার ও বীজ পেলেও আউশ ধানের আবাদ তিনি করেননি।

অন্যদিকে ৩০ নং ওয়ার্ডের বালু চাকুলি গ্রামের মোশাররফ হোসেনের সোয়া তিন বিগা জমি থাকলেও তিনি পাননি আউশসহ সরকারি কোন সাহায্য সহযোগীতা। একই এলাকার ফরহাদ হোসেন ফরিদও জানালেন একই কথা। তার তিন বিগা কৃষি জমি থাকলেও কোন প্রণোদনা পাননি। তিনি আরও বলেন, সরকারি সাহায্য সহযোগীতা পেলে আমরা আউশ ধানের আবাদ করতে পারতাম।

এবিষয়ে গাজীপুর মহানগরীর ভাওরাইদ দক্ষিণপাড়া এলাকার কৃষক মাসুদ রানার সাথে আলাপকালে তিনি জানান, এবছর নিজ খরচে তিনি সারে তিন বিগার জমিতে আউশ ধানের আবাদ করেছেন। কিন্তু পাননি প্রণোদনার ছিঁটেফোঁটাও।

আরেক কৃষক রমজান আলীর মতে গোটা জেলা মিলে ৫০ হেক্টর জমিতেও আউশ ধানের চাষ হয়নি। আর গাজীপুর মহানগরীতে তো চাষাবাদ যোগ্য জমির পরিমানও কম। সরকার প্রণোদনা দিলেও কাগজে কলমে ছাড়া বাস্তবে ধান হয় না। 

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বলেন, ড. আব্দুল আল ফারুক বলেন, "আমি কিছুদিন হলো এখানে( গাজীপুর )যোগদান করলাম। বিষয়গুলো আমার জানা নাই। তবে আমি খোঁজ নিয়ে জেনে আপনাকে জানাবো"।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা