× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরু চুরির চেষ্টার অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২০:৫০ পিএম

রাজীবপুরে গরু চুরির চেষ্টার অভিযোগে মোহনগঞ্জ ইউনিয়নের ছাত্রদল নেতা মো. মফিজুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজীবপুরে গরু চুরির চেষ্টার অভিযোগে মোহনগঞ্জ ইউনিয়নের ছাত্রদল নেতা মো. মফিজুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রাজীবপুরে গরু চুরির চেষ্টার অভিযোগে ছাত্রদলের এক স্থানীয় নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা ছাত্রদল।

বুধবার রাজীবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান ও সদস্য সচিব নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত মো. মফিজুল হক উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি।

নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মফিজুল হককে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপি কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগে জানা গেছে, গত রবিবার রাত ২টার দিকে মোহনগঞ্জ ইউনিয়নের ভোটাংপাড়া গ্রামের মো. ওমর আলীর গোয়ালঘরে চুরির উদ্দেশ্যে মফিজুলসহ কয়েকজন প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি টের পেয়ে ওমর আলী বাইরে বের হলে মফিজুলকে হাতেনাতে ধরে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় তাঁর হাতের আঙুল মুচড়ে দিয়ে মফিজুল পালিয়ে যান বলেও অভিযোগ করা হয়েছে।

পরদিন সোমবার সকাল ৯টার দিকে স্থানীয় বাজারে ওমর আলীকে প্রকাশ্যে গালিগালাজ এবং কুপিয়ে ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে মফিজুলের বিরুদ্ধে।

এ ঘটনায় ওমর আলীর ছেলে মো. দুলাল হোসেন (৩৮) বাদী হয়ে মফিজুলসহ চারজনের বিরুদ্ধে ঢুষমারা থানায় লিখিত অভিযোগ করেছেন।

দুলাল হোসেন অভিযোগ করে বলেন, মফিজুল মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় আসক্ত। মাদকের টাকা জোগাড় করতে তিনি গভীর রাতে তাঁদের গোয়ালঘরে চুরি করতে ঢুকেছিলেন। বাধা দেওয়ায় তাঁর বাবাকে নির্যাতন করে পালিয়ে যান এবং পরে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। 

এবিষয়ে অভিযুক্ত মফিজুল হকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢুষমারা থানার ওসি বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা