× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালিককে জরিমানা করে ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২০:৩৮ পিএম

সুবর্ণচরে কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল প্রস্তুত এবং কৃষিজমিতে ইটভাটা স্থাপনের দায়ে এক ইটভাটা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুবর্ণচরে কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল প্রস্তুত এবং কৃষিজমিতে ইটভাটা স্থাপনের দায়ে এক ইটভাটা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল প্রস্তুত এবং কৃষিজমিতে ইটভাটা স্থাপনের দায়ে এক ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে স্থাপিত ইটভাটাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানাউল্লাহ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে একেবি ব্রিকস ফিল্ডের মালিক আকবর হোসেনকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একেবি ব্রিকস ফিল্ডে ইট তৈরির কাঁচামাল প্রস্তুতের জন্য কৃষিজমি থেকে মাটি কাটা হচ্ছিল। পাশাপাশি কৃষিজমি এলাকায় স্থাপন করা হয়েছিল ইটভাটাটি। অভিযানকালে এসব অনিয়মের সত্যতা পাওয়ার পর ভাটা মালিককে জরিমানা করা হয় এবং স্থাপনাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান ও সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। এ সময় পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়, চরজব্বর থানা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সুবর্ণচর, নোয়াখালীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা