× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনা অফিস

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২০:৩৬ পিএম

গুলিতে আহত মহিদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গুলিতে আহত মহিদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা নগরীর বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় ফের ভোরে গুলির ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে মহিদুল ইসলাম (২২) নামে এক যুবককে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।

পেটে গুলিবিদ্ধ মহিদুলকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই এলাকায় প্রায় দুই মাসের ব্যবধানে ফের গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে যান মহিদুল। এ সময় ৮ থেকে ১০ যুবক তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে তারা পালিয়ে যায়। তার পেটের ডান পাশে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে। বর্তমানে নগরীর উত্তর কাশিপুর এলাকায় থাকেন। তিনি একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে ফজরের নামাজের সময় একই এলাকার একটি মসজিদের ভেতরে কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছিল। ফের ভোরে গুলির ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা