বগুড়া অফিস
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২০:৩৪ পিএম
বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, ৪৮ জন নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে উৎসাহিত করছেন।
আগামীর নেতৃত্ব দেবে যে শিক্ষার্থী, তাদের সুনাগরিক হিসেবে গড়তে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এজন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হচ্ছে। বগুড়া সদরের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল দেয়া হবে।
তিনি বুধবার বেলা ১১টায় বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন সহায়তা খাতের বিভিন্ন উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সদর থানার ওসি ইব্রাহিম আলী, সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এদিকে সাইকেল পেয়ে শিক্ষার্থীরা খুশি, তারা জানান, বাড়ি থেকে স্কুলে যেতে যাতায়াত খরচ লাগে, সেটা আর লাগবে না। অনেক সময় গ্রামে ভ্যান রিকশা পাওয়া যায় না, তখন বিদ্যালয়ে যেতে অনেক সময় হেঁটে যেতে হয়। এখন থেকে আর হেঁটে যেতে হবে না। এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশার প্রতি কৃতজ্ঞতা জানায়।