× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধান শিক্ষককে ছুটিতে পাঠালেন জেলা প্রশাসক

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২০:২৮ পিএম

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালেন জেলা প্রশাসক সুমনী আক্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালেন জেলা প্রশাসক সুমনী আক্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালেন জেলা প্রশাসক সুমনী আক্তার।

বুধবার দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও অব্যবস্থাপনাসহ শিক্ষার্থীদের করা নানা অভিযোগে ঘটনাস্থলে গিয়ে জেলা প্রশাসক সুমনী আক্তার অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর ঘোষণা দেন।

এর আগে সকাল থেকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন প্রধান শিক্ষক।

বিক্ষোভ চলাকালে দুপুরে জেলা প্রশাসক সুমনী আক্তার বিদ্যালয়ে যান। এ সময় গণমাধ্যমকর্মীদের বহিরাগত বললে সাংবাদিকদের তোপের মুখে পড়েন জেলা প্রশাসক। 

শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বোর্ড ফি আদায়, টিফিন ভাউচার করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। বিদ্যালয় থেকে দেওয়া টিফিন নিম্নমানের ও অস্বাস্থ্যকর তার জন্যও দায়ী তিনি। 

এ ছাড়া ক্রীড়া ও আইসিটি ফান্ড তছরুপ করেছেন ওই শিক্ষক। এই বিষয়ে ব্যবস্থা নিতে বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থায় অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

জেলা প্রশাসক সুমনী আক্তার জানান, কিছুদিন ধরে শিক্ষার্থীরা নানা অভিযোগ এনে বিক্ষোভ করছিল। তাদের অভিযোগের মুখে কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিগুলোর সুপারিশ দেওয়ার কথা ছিল। শিক্ষার্থীদের দাবির মুখে ওই শিক্ষককে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হবে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন বলে আশা রাখি।

জেলা প্রশাসক অভিযুক্ত প্রধান শিক্ষককে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা