নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২০:২৪ পিএম
নারায়ণগঞ্জ এলজিইডি ভবনের সামনে মশক নিধনের জন্য সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বিকালে এলজিইডি ভবনের আশপাশের এলাকার বিভিন্ন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং মশক নিধনের জন্য সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, সিনিয়র সরকারী প্রকৌশলী অনুপকুমার বড়ুয়া, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসর আরাফাত, সরকারি প্রকৌশলী মো. আবু তাহের, সরকারি প্রকৌশলী মো. রমজানসহ দপ্তরের সব কর্মকর্তা-কর্মচারী।
শোভাযাত্রা শেষে এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে মানুষকে রক্ষা পাওয়ার জন্য প্রধানমন্ত্রী অনুশাসনের ভিত্তিতে আমরা এলজিইডি নারায়ণগঞ্জ প্রতি সপ্তাহে এক দিন করে পরিষ্কার-পরিচ্ছন্নতা পালন করি। আমাদের আশপাশে যেসব জায়গায় মশার প্রজনন হতে পারে, এসব জায়গা আমরা চিহ্নিত করে নিধন করার জন্য প্রতি সপ্তাহে এই কর্মসূচি নিয়েছি।