× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবর থেকে তোলা হলো সেলিম-শান্তের মরদেহ

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২০:২১ পিএম

আদালতের নির্দেশে সেলিম-শান্তের মরদেহ উত্তোলন করে হত্যা মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আদালতের নির্দেশে সেলিম-শান্তের মরদেহ উত্তোলন করে হত্যা মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় জনতার পিটুনিতে নিহত চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ দেড় বছরের বেশি সময় পর কবর থেকে তোলা হয়েছে।

আদালতের নির্দেশে তাঁদের মরদেহ উত্তোলন করে হত্যা মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরে পুনরায় জানাজা সম্পন্ন করে দাফন করা হয়।

বুধবার সকালে লক্ষ্মীপুর ইউনিয়ন এলাকায় প্রথমে সেলিম খানের মরদেহ এবং এর কিছু সময় পর তাঁর ছেলে শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।

এসময় চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন করা হয়। জেলা প্রশাসক সেই আবেদন মঞ্জুর করার পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী মরদেহ উত্তোলনের কাজ সম্পন্ন করা হয়। নিহত সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খানের মৃত্যুর ঘটনায় পরবর্তীতে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। 

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৬ আগস্ট মো. আব্দুল কুদ্দুস বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় এজাহারনামীয় আসামিদের পাশাপাশি ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

নিহত সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা 'শাপলা মিডিয়া'র স্বত্বাধিকারী ছিলেন এবং তাঁর ছেলে শান্ত খানও একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিগত সরকারের আমলে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ ঘিরে অনিয়মের অভিযোগে দেশজুড়ে 'বালুখেকো চেয়ারম্যান' হিসেবে পরিচিতি লাভ করেন।

প্রসঙ্গত; ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার চেষ্টা করার সময় জনতার পিটুনিতে সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান নিহত হন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা