× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধলেশ্বরীতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে পোনা অবমুক্ত

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৯:৫৯ পিএম

তাড়াইলে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ধলেশ্বরী নদীতে এক লাখ পোনা মাছ অবমুক্ত করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তাড়াইলে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ধলেশ্বরী নদীতে এক লাখ পোনা মাছ অবমুক্ত করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের তাড়াইলে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ধলেশ্বরী নদীতে এক লাখ পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার বান্দুলদিয়া বকুতলা ঘাট এলাকায় রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। 

আয়োজকরা জানান, নদীতে পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত করা হলে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি জলজ পরিবেশের ভারসাম্যও রক্ষা হবে।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, আগে ধলেশ্বরী নদীতে অনেক ধরনের দেশীয় মাছ পাওয়া যেত, এখন পাওয়া যায় না। নদীতে পোনা মাছ ছাড়া হলে কয়েক বছর পর মাছের পরিমাণ বাড়বে। এতে জেলেসহ স্থানীয় সাধারণ মানুষ উপকৃত হবেন।

স্থানীয় জেলে মো. হানিফ মিয়া বলেন, নদীতে মাছ কমায় জেলেদের আয়ও কমেছে। নিয়মিত পোনা অবমুক্ত করা হলে নদীতে মাছ বাড়বে এবং মাছ ধরার ওপর নির্ভরশীল পরিবারগুলো উপকৃত হবে। 

রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার সাবেক প্রেসিডেন্ট মুনা ইকবাল বলেন, মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও আমরা বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছি। ধলেশ্বরীতে পোনা মাছ অবমুক্তকরণ তারই ধারাবাহিকতার অংশ।

রোটারি ক্লাব অব কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মুহাইমিন লাক মিয়া বলেন, নদী দূষণ বন্ধ, মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ ধরা বন্ধে স্থানীয়দেরও এগিয়ে আসতে হবে।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, দেশীয় মাছ রক্ষায় নদী, খাল ও জলাশয় সংরক্ষণের কোনো বিকল্প নেই। 

রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার প্রেসিডেন্ট শাহীন উদ্দিন বলেন, মানুষের কল্যাণের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করাও আমাদের সামাজিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ধলেশ্বরী নদীতে এক লাখ পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। 

এসময় প্রজেক্ট চেয়ার কাজী রওনক হোসেন, সাবেক প্রেসিডেন্ট মুনা ইকবাল, প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ আবেদসহ ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা