× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুরাগে দূষণ নিয়ন্ত্রণে ৫ শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৯:৫৩ পিএম

তুরাগে দূষণ নিয়ন্ত্রণে ৫ শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

ঢাকার চারপাশের নদীগুলোর পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে আশুলিয়ায় পাঁচটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর।

ঢাকা জেলার আশুলিয়া এলাকায় মঙ্গলবার তুরাগ নদের তীরবর্তী এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নে তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরেজমিন পরিদর্শনের সময় শিল্পপ্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) এবং সার্বিক পরিবেশ ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়।

পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর পরিবেশগত ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

একই সঙ্গে পরবর্তী বিশ্লেষণের জন্য বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে নোটিশও দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট ঢাকার চারপাশের নদীগুলোর পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্বে একটি কেন্দ্রীয় সেল গঠন করা হয়। ওই কেন্দ্রীয় সেলের অধীনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। সাব-কমিটির কার্যপরিধির আওতায় তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে।

৬ অক্টোবরের অভিযানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের পরিচালক মো. মাহবুব জামিল, ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক ফেরদৌস আনোয়ার, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন মো. গোলজার হোসেন এবং পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশের প্রতিনিধিরাও কার্যক্রমে অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা