× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসীকে ওয়ারিশান সনদ না দিয়ে টালবাহানার অভিযোগ

রেজুওয়ান কোরেশী জগন্নাথপুর (সুনামগঞ্জ)

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৯:৪৭ পিএম

জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বরত প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী এক নাগরিককে উত্তরাধিকারী (ওয়ারিশান) সনদ না দিয়ে সময়ক্ষেপণ ও টালবাহানার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর হাড়িকোনা গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে ইংল্যান্ড প্রবাসী মোহাম্মদ লিপু মিয়া (৫১) তার পারিবারিক উত্তরাধিকারী সনদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন জমা দেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তারা ৬ ভাই ও ৬ বোন দীর্ঘদিন ধরে পরিবারসহ যুক্তরাজ্যে বসবাস করছেন। ২০০০ সালে তাদের বাবা শফিক মিয়া মৃত্যুর পর ভাই-বোনদের নামে ওয়ারিশান সনদ উত্তোলনের প্রয়োজন হয়। প্রবাসী লিপু মিয়া সনদটি সংগ্রহের জন্য তার চাচাতো ভাই রেজুওয়ান কোরেশীকে প্রতিনিধি হিসেবে প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়ার কাছে পাঠান। কিন্তু প্যানেল চেয়ারম্যান বিভিন্ন অজুহাতে সনদ প্রদান না করে ঘোরাতে থাকেন এবং অনর্থক সময়ক্ষেপণ করেন।

ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ লিপু মিয়া প্রবাস থেকে জানান, আমরা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের ন্যায্য অধিকার ওয়ারিশান সনদ নেওয়ার জন্য প্রতিনিধির মাধ্যমে ইউপিতে যোগাযোগ করা হলে প্যানেল চেয়ারম্যান অন্যায়ভাবে টালবাহানা শুরু করেন। বাধ্য হয়ে আমি সুবিচারের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, টালবাহানার বিষয়টি সত্য নয়। ওয়ারিশান সনদ একটি সংবেদনশীল বিষয়। প্রবাসী পরিবারের ওয়ারিশদের সংখ্যা, পরিচয় ও কাগজপত্র সঠিকভাবে যাচাই-বাছাই করার পরই সনদ ইস্যু করতে হয়। 

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, প্রবাসী লিপু মিয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা