× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাব-রেজিস্ট্রারকে অপহরণ ঘটনা ধোঁয়াশা

খুলনা অফিস

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৯:০৪ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬ ১৯:০৯ পিএম

 প্রকাশ্য দিবালোকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে অপহরণের ঘটনা নিয়ে  ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রকাশ্য দিবালোকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে অপহরণের ঘটনা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রকাশ্য দিবালোকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে নিয়ে যাওয়ার ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অফিসের সামনে থেকে তাকে  মোটরসাইকেলে করে ভৈরব নদের জেলখানা ঘাটের দিকে নেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ও ডিবি সদস্যরা তৎপর হওয়ার প্রায় আধা ঘণ্টা পর তিনি নিজেই কার্যালয়ে ফিরে আসেন। তবে ফিরে এসে তন্ময় দাবি করেন, তাকে কেউ অপহরণ করেনি। পুলিশের প্রাথমিক তথ্য বলছে, একটি ডকুমেন্ট দেখানোর কথা বলে কয়েকজন তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। ফলে তাকে কারা, কেন এবং কোথায় নিয়ে গিয়েছিল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

প্রত্যক্ষদর্শী ও দলিল লেখকদের ভাষ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে লাঞ্চের জন্য অফিস থেকে বের হন তন্ময়। কিছুক্ষণ পর স্যারকে নিয়ে গেছে বলে চিৎকার শুরু হলে দলিল লেখক ও নকলনবিশরা খোঁজে বের হন। সদর দলিল লেখক সমিতির সহ-সভাপতি বাহাউদ্দীন বলেন, তন্ময়কে রিকশায় করে নিয়ে যাওয়ার পর দুইটি রিকশা থেকে মোটরসাইকেলে তোলা হয়। পরে তাকে নদীর ঘাটের দিকে নেওয়া হয়েছে বলে তারা জানতে পারেন। 

পুলিশে খবর যায় ৯৯৯-এর মাধ্যমে। সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, পুলিশ ও ডিবি ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর তন্ময় অফিসে ফিরে আসেন।

ওসি জানান, তন্ময়ের ভাষ্য অনুযায়ী, একটি ডকুমেন্ট দেখার জন্য তাকে আশপাশের এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। তার শরীরে আঘাতের চিহ্ন নেই এবং তিনি কোনো অস্ত্রও দেখেননি বলে জানিয়েছেন। তবে, ঘটনাটি ৩০-৪০ মিনিটের মধ্যে কীভাবে ঘটল, কারা তাকে নিয়ে গেল এবং কেনই বা নদীর পাড়ে নেওয়া হলো এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

তন্ময় সাংবাদিকদের বলেন, আমি সুস্থ শরীরে আপনাদের সামনে ফিরে এসেছি। আমাকে একটি ডকুমেন্ট দেখে দিতে বলা হয়েছিল। প্রথমে বিষয়টি অস্বাভাবিক মনে হলেও পরে বুঝেছেন, ডকুমেন্ট দেখার জন্যই তাকে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা