× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাসিকের পাম্প বিকল, ১০ দিন ধরে পানির সংকটে ২০ হাজার বাসিন্দা

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৭:৪০ পিএম

পানি সংকটের কারণে দিনের পাশাপাশি রাতেও বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করতে ছুটছেন বাসিন্দারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পানি সংকটের কারণে দিনের পাশাপাশি রাতেও বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করতে ছুটছেন বাসিন্দারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডে পানির পাম্প বিকল হয়ে গত ১০ দিন ধরে তীব্র পানি সংকটে ভুগছেন প্রায় ২০ হাজার বাসিন্দা।

বিকল্প হিসেবে সিটি করপোরেশনের গাড়িতে পানি সরবরাহ করা হলেও বিপুলসংখ্যক মানুষের চাহিদার তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা।

পানি সংকটের কারণে দিনের পাশাপাশি রাতেও বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করতে ছুটছেন বাসিন্দারা। যেসব বাড়িতে সাবমার্সিবল পাম্প রয়েছে, সেসব বাড়ির সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে পানি সংগ্রহ করতে দেখা যাচ্ছে। ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় একই চিত্র দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, পাম্পটি বিকল হওয়ার পর থেকেই স্বাভাবিক পানি সরবরাহ বন্ধ রয়েছে। সিটি করপোরেশনের গাড়িতে করে পানি দেওয়া হলেও তা দিয়ে এলাকার মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ হচ্ছে না। 

এতে খাবার পানি সংগ্রহের পাশাপাশি রান্না, গোসল ও গৃহস্থালির অন্যান্য কাজেও দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও অভিযোগ তার।

অনেক বাসিন্দাকে পানির জন্য এক মহল্লা থেকে অন্য মহল্লায় ছুটতে হচ্ছে। বিশেষ করে রাতে সামান্য পানির জন্যও মানুষের ভিড় বাড়ছে।

সাবমার্সিবল পাম্প থাকা বাড়িগুলোতে বালতি, কলস ও বিভিন্ন পাত্র নিয়ে পানি সংগ্রহ করছেন স্থানীয়রা।

বাসিন্দাদের অভিযোগ, ১০ দিন ধরে পানি সংকট চললেও এখনও স্থায়ী সমাধান হয়নি। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বয়স্করা।

নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ৮ নম্বর ওয়ার্ডে পানির পাম্প বিকল হওয়ায় দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা