× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলেজছাত্র জাকারিয়া হত্যা মামলার আসামি রনিকে চার দিনের রিমান্ডে

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৬:২৮ পিএম

সাতক্ষীরা থানা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা থানা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলেজছাত্র জাকারিয়া খানকে ছুরি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মুহিদ হাসান রনিকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেনের ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, কলেজছাত্র জাকারিয়া খানকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পুলিশ শনিবার ভোরে নিজ বাড়ি থেকে মুহিদ হাসান রনিকে গ্রেপ্তার করে। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। বুধবার দুপুরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের আদেশ হাতে পাওয়ার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. অজয় কুমার সরকার। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সিএসআই মাজাহারুল ইসলাম।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার রাতে যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সংবর্ধনায় একটি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানস্থলের সন্নিকটে সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধের জেরে নাহিদসহ কয়েকজন তাকে মারপিট শুরু করলে তাকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি ফলপ্রত্যাশী জাকারিয়া মারা যায়।

এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খান বাদী হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি নাহিদ হাসান, তার সহযোগী অমিত হাসান শিপনকে মঙ্গলবার ভোরে কালিগঞ্জের শুইলপুর থেকে গ্রেপ্তার করা হয়।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা