× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীকে ধাক্কা দেওয়া পুলিশ ভ্যানের সদস্যরা নেশাগ্রস্ত: বিএনপি নেতা

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৫:৫৯ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬ ১৭:১৫ পিএম

ধনবাড়ী থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধনবাড়ী থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের পিকআপভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী গুরুতর আহত হয়েছেন।

ধনবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার  রাত সাড়ে ১২টার দিকে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত নারীকে স্থানীয়রা উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই নারী শঙ্কামুক্ত রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, বাসস্ট্যান্ড এলাকায় যাওয়ার সময় ধনবাড়ী থানা পুলিশের একটি পিকআপভ্যান ওই নারীকে ধাক্কা দেয়। গাড়িটি চালাচ্ছিলেন ধনবাড়ী থানার চালক গোলাম মোস্তফা। তবে দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আহত নারীর পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন।

ধনবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বলেন, “দুর্ঘটনার সময় আমি ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে ছিলাম। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে দেখি, পুলিশের গাড়ির নিচে একজন নারী পড়ে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে অটোরিকশায় হাসপাতালে পাঠানো হয়।”

তিনি আরও দাবি করেন, দুর্ঘটনার সময় পুলিশের গাড়িতে থাকা দুই সদস্য আরিফ ও ফিরোজের আচরণ তার কাছে অস্বাভাবিক মনে হয়েছে।

তার অভিযোগ, “তাদের দেখে মনে হচ্ছিল, তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।”

বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তবে বিএনপি নেতার এ অভিযোগ অস্বীকার করে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, “মানসিক ভারসাম্যহীন ওই নারী হঠাৎ রাস্তার মধ্যে চলে আসায় পুলিশের গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে। পরে পুলিশ সদস্যরা তাকে রাতেই উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন এবং পুলিশ সদস্যরা তার দেখাশোনা করছেন।”

তবে পুলিশের গাড়ির গতি কিংবা সদস্যদের নেশাগ্রস্ত থাকার অভিযোগের বিষয়ে ওসি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

ঘটনাটির প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা