× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৫:৫৬ পিএম

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক  নামে এক শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরো ৪ শ্রমিক।ছবি : প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরো ৪ শ্রমিক।ছবি : প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরো ৪ শ্রমিক।

বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল খালেক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজকেও শ্রমিকরা চালকলে ধান সিদ্ধ-শুকানোর কাজ করছিলেন। সকাল ৮টার দিকে হঠাৎই বিকট শব্দে চালকলটির বয়লার বিস্ফোরণ ঘটে। এতে চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় শ্রমিকরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে এবং আতঙ্কিত হয়ে পড়ে। পরে ধোঁয়া কিছুটা কমে গেলে শ্রমিকরা এসে দেখেন চাতালে আব্দুল খালেকসহ কয়েকজন পড়ে আছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন। আহত অন্য চার শ্রমিক বর্তমানে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ঘটনার সময় ওই চাতালে কাজ করছিলেন নারী শ্রমিক হামিদা বেগম। তিনি জানান, হঠাৎ করেই বিকট শব্দ হয়। তারপর আর ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছিল না। ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছে। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। চাতালগুলোতে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা নিরাপত্তার সঙ্গে কাজ করতে চাই। 

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে আমরা ঘটনাস্থলে রয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বলা যাবে কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে। নিহত আব্দুল খালেকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের মাঝে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার পর চালকল মালিক হাজি ইসারত আলী গা ঢাকা দিয়েছেন।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা