× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৪:৪৪ পিএম

মাছ ধরছেন জেলেরা। ছবি: সংগৃহীত

মাছ ধরছেন জেলেরা। ছবি: সংগৃহীত

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আগামী ২২ দিন মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।  

এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বুধবার মধ্যরাত থেকে, যা চলবে ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

নিষেধাজ্ঞাকালীন লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর এলাকার মেঘনা নদীতে কোনো জেলে মাছ শিকার করতে পারবেন না। একই সঙ্গে এই সময়ে ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, বাজারজাতকরণ, মজুত ও বিপণন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সীমানার মধ্যে নির্ধারিত সময়ে মাছ শিকার সম্পূর্ণ বন্ধ থাকবে।

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মৎস্য বিভাগের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ এবং কোস্ট গার্ড যৌথভাবে নদীতে প্রতিদিন ২৪ ঘণ্টা তদারকি ও অভিযান পরিচালনা করবে। অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন নিবন্ধিত জেলেদেরকে খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে। 

কমলনগর উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় নিবন্ধিত ১১ হাজার ৫০০ জন জেলের প্রত্যেকের জন্য ২৫ কেজি করে মোট ২৮৭.৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কমলনগরে নিবন্ধিত শতভাগ জেলে এই সহায়তার আওতায় থাকবে।

অন্যদিকে রামগতি উপজেলায় নিবন্ধিত ২৬ হাজার ২৭৫ জন জেলে রয়েছেন। তাদের মধ্যে  ১৮ হাজার জেলের জন্য ২৫ কেজি করে মোট ৪৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। শতভাগ বরাদ্দ না পাওয়ায় ৮ হাজারের বেশী জেলে খাদ্য সহায়তার সুবিধা থেকে বঞ্চিত হবেন। তবে কাউকে বঞ্চিত না করে সকল জেলেদের মাঝে বরাদ্দকৃত চাল সমন্বয় করার পরিকল্পনা কথা জানিয়েছেন উপজেলা মৎস্য অফিসার মো. সৌরভ উজ জামান। 

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা ও রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ জামান জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য নদীতে মৎস্য বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। যেসব জেলেরা এ আদেশ অমান্য করে নদীতে মাছ ধরতে যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিযানকালে খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা