× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার ডিলার নিয়োগে অনিয়ম, ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৪:৩০ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়নপ্রতি সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ইউএনও আরিফুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়নপ্রতি সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ইউএনও আরিফুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়নপ্রতি সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের বিরুদ্ধে নিজের মনগড়াভাবে আর্থিক সুবিধা নিয়ে সার ডিলার নিয়োগে সুপারিশ করার অভিযোগ করেছেন বঞ্চিত ব্যবসায়ী ও উপজেলা বিএনপির একাংশ নেতাকর্মী।  

বুধবার সকালে উপজেলার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। 

এ সময়ে বক্তারা অভিযোগ করেন, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছে। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে। এতে করে কৃষক ও সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। উপজেলার ৯ ইউনিয়নে থেকে মোট ২৭ জনকে সুপারিশ করা হয়েছে। সেখানে কোনো ধরনের যোগ্যতা যাচাই-বাছাই করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক সুবিধা নিয়ে প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকদের সুপারিশ করে পাঠিয়েছে। সেখানে প্রকৃত ব্যবসায়ী ও বিএনপির প্রকৃত নেতাদের নামও বাদ দেওয়া হয়েছে।  

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারী অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করার পরে তিনি স্বৈরাচারী আচরণ শুরু করেছেন। তিনি সার ডিলার নিয়োগে আর্থিক সুবিধা নিয়ে আওয়ামী লীগের লোকজনকে সুপারিশ করেছেন। শুধু ডিলার নিয়োগ নয়, প্রধানমন্ত্রীর দেওয়া ফ্যামিলি কার্ডে কর্মী নিয়োগে ব্যাপক অনিয়ম করেছেন। সেখানে তিনি নিজের পছন্দমতো মানুষকে নিয়োগ দিয়েছেন। সেখানে বিএনপির কোনো নেতাকর্মীকে রাখা হয়নিÑ যদিও অনেক বিএনপির যোগ্য প্রার্থী ছিল। যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিল ইউএনও তাদের নিয়োগ দিয়েছে।

এই কর্মকর্তার কারণে প্রধানমন্ত্রীর সুনাম নষ্ট হচ্ছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন করার কথা ছিল কিন্তু তারা ভুল করে এমপির বিরুদ্ধে করেছে। তাদের উদ্দেশ্য ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করা। প্রধানমন্ত্রীকে ব্যর্থ করতে যা যা করা দরকার এই নির্বাহী কর্মকর্তা তাই করছেন। তিনি যদি দায়িত্বে থাকেন তাহলে স্থানীয় সরকার নির্বাচনেও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ক্ষতির মুখে পড়বেন। 

বাহাগিলী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম অভিযোগ করেন, আমি একজন বিএনপির প্রবীণ নেতা আমার সবকিছু যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে বাদ দেওয়া হয়েছে। ইউএনও তার নিজের মতো করে লোকজনকে সুপারিশ করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই সেইসঙ্গে সরকারের কাছে অনুরোধ জানাই এটির সুষ্ঠু তদন্ত করা হোক। সেখানে প্রধানমন্ত্রী চাচ্ছে দেশকে সুন্দর করে সাজাতে, সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে নিজের মন মতো এসব কাজ করছেন। তিনি বিএনপির নেতাকর্মীদের কোনোভাবেই মূল্যায়ন করেন না। তার এমন আচরণের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। 

পুটিমারি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকছুদার রহমান বলেন, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি। কিছুদিন আগে সার ডিলার নিয়োগ হয়েছে, সেখানে ব্যাপক অনিয়ম হয়েছে। ইউএনও আর্থিক সুবিধা নিয়ে সার ডিলার সুপারিশ করেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি বিষয়টি তদন্ত করার জন্য।  

এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা যে তালিকা পাঠিয়েছি, সেটা উপজেলা কমিটি যাচাই-বাছাই করে সম্মিলিতভাবে পাঠিয়েছি। যদি কোনো অভিযোগ থাকে সেটা খতিয়ে দেখা হবে।

এছাড়া কেউ আর্থিক লেনদেনের অভিযোগ করলে সেটি প্রমাণ করার দায়িত্ব তার।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা