× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা: যুবক আটক

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১১:৪০ এএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬ ১১:৪৭ এএম

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলানোর ঘটনায় আটক আব্দুর রহমান সম্রাট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলানোর ঘটনায় আটক আব্দুর রহমান সম্রাট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলানোর দায়ে আব্দুর রহমান সম্রাট নামের একজনকে আটক করেছে পুলিশ।

শহরের কাঞ্চননগর গ্রাম থেকে মঙ্গলবার রাতে পুলিশ তাকে আটক করে।

আটক আব্দুর রহমান ঝিনাইদহ কাঞ্চননগর এলাকার শাহাদত হোসেনের ছেলে।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মালা ঝুলানোর ঘটনা ঘটার পর আমরা উচ্চপর্যায়ের বৈঠক করি। পরে জেলা পুলিশের একাধিক বিশেষ টিম ও গোয়েন্দা শাখা মাঠে সক্রিয় থেকে সিসিটিভি ফুটেজ দেখে আব্দুর রহমানকে আটক করেছে। তিনি একাই এ কাজের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন”।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্স বলেন, “মুক্তিযুদ্ধের স্মারক ও বীরশ্রেষ্ঠের প্রতি এমন অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি সভা শেষে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘৃণ্য কর্মকাণ্ডের পেছনে যে বা যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা